Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 217035 বার পঠিত
দীঘিনালায় দুস্থদের  মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার পাহাড়ি দুর্গম এলাকায় দীঘিনালা জোন কমান্ডার লে: কর্নেল আল-আমিন নির্দেশনায় দীঘিনালা জোনের আরএমও মু: শায়খউদ্দীন সাকলাইন এর উপস্থিতিতে চারশতাধিক পাহাড়ি-বাঙ্গালি অসহায় গরীর ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।


আজ সোমবার সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, হেডম্যান, কারবারি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


এসময় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন। 


বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনে জোন কমান্ডার বলেন, “দীঘিনালা জোন শান্তি ও সম্প্রতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়