Logo
| বঙ্গাব্দ

এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : 18-02-2025 ইং
  • 445877 বার পঠিত
এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি প্রতিনিধি।দলের নেতা এটিএম আজাহারুল ইসলাম এর মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।



মঙ্গলবার(১৮ফেব্রুয়ারি) সকালে শহরের  চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। পরে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।  



সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারী মিনহাজুল রহমান, খাগড়াছড়ি সদরের আমির মোঃ ইলিয়াস, এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।



এ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। বহু বছর ধরে অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। অনেক অন্যায় সহ্য করতে হয়েছে। এ সকল অন্যায়ের বিচার করতে হবে।


বক্তারা অবিলম্বে জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়