Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 05-03-2026 ইং
  • 201973 বার পঠিত
দীঘিনালায় বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টারঃ মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সামাজিক সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে দীঘিনালা অডিটোরিয়ামের হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিডি ক্লিনের প্রধান উপদেষ্টা এ কে এম বদিউজ্জামাল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী এবং দীঘিনালা প্রেসক্লাবের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, অতিরিক্ত জেলা সমন্বয়ক (রাঙামাটি) কুতুব উদ্দিন, উপ-সমন্বয়ক (লজিস্টিক) শাকিল আহম্মেদ, উপ-সমন্বয়ক (আইটি ও মিডিয়া) খাইরুল ইসলাম এবং উপ-সমন্বয়ক (দীঘিনালা) কামরুল ইসলাম।


ইফতার মাহফিলে বিডি ক্লিন দীঘিনালা উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনার মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


বিডি ক্লিন দীঘিনালা উপজেলার সম্মাননীয় সদস্য মোহাম্মদ মেহেদী হোসেনের নেতৃত্বে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়