Logo
| বঙ্গাব্দ

নাইমুল রনির পক্ষ থেকে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পেলো ঈদ উপহার

  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 201347 বার পঠিত
নাইমুল রনির পক্ষ থেকে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পেলো ঈদ উপহার
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ



রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক ছাত্রদলের নেতাকর্মী পেলো ঈদ উপহার। 




শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। 




বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা তাঁতিদলের সভাপতি মোঃ ওসমানসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাবৃন্দ। 




এসময় নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের ত্যাগী ও পরিশ্রমী অর্ধশতাধিক নেতাকর্মীকে রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়