Logo
| বঙ্গাব্দ

রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে জরিমানা

  • আপডেট টাইম : 20-02-2025 ইং
  • 437897 বার পঠিত
রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে জরিমানা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সোনাইপুল ও রামগড় বাজার মনিটরিং করা হয়। 



বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সোনাইপুল বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২০ হাজার টাকা ও ইকবাল স্টোরকে ৫ হাজার টাকা এবং রামগড় বাজারে পাঁচজন ফার্মেসী মালিকের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা  বিভিন্ন আইনে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 



উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, দোকান মালিকদেরকে অবশ্যই দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা  প্রদর্শন করতে হবে, দোকান মালিকদের পণ্য ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করা। সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরী না করতে ও অনুমোদনহীন কোম্পানীর ঔষধ বিক্রি না করতে বলা হয়েছে। 


 


এ সময় উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়