Logo
| বঙ্গাব্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাতাই পুখরী তীর্থ মেলা উদযাপন

  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 4795 বার পঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাতাই পুখরী তীর্থ মেলা উদযাপন
রিপোর্টারঃ N/A
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃখাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ঐতিহাসিক মাতাই পুখরী তীর্থ মেলা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়েছে। 


আজ সোমবার  (১৩ ই এপ্রিল) সকালে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।


এদিকে প্রধান অতিথি কে বরণ করে মাতাই পুখরী তীর্থ মেলা প্রাঙ্গনে নিয়ে যান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল রোয়াজা। পরে পুকুরের পাড়ে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার কার্যক্রমের উদ্বোধন করেন  


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "এ ধরনের তীর্থমেলা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসবে অংশগ্রহণের আহ্বানের পাশাপাশি মেলার আয়োজক কমিটিকে প্রধান অতিথি এ সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। 


মেলায় ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙ্গালী তথা সকল সম্প্রদায়ের হাজারো হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী ও স্থানীয় খাবারের স্টল মেলাকে প্রাণবন্ত করে তোলে মেলা'কে।


এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মেলাটি সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।


উল্লেখ্য মাতাই পুখরী তীর্থ মেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব যত্ন বিকাশ ত্রিপুরা বলেন এ মেলা শান্তি পূর্ণভাবে ৩ দিন চলবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়