Logo
| বঙ্গাব্দ

নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 119130 বার পঠিত
নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
রিপোর্টারঃ N/A
শফিক ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস মিয়া।

ঝিকুটিয়া ইসহাক মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং কাশিপুর নেছারিয়া মাদ্রাসার সুপার শরিফ মোহাম্মদ বেলাল হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মীর আবু ছালেহ মোহাম্মদ শামসুদ্দিন শিশির, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ ও বাঙ্গড্ডা বাদশাহ মিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এসময় বক্তারা শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়