দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা।
মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিশু ত্রিপুরা স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরা ও মিত রানী ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এসময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..