Logo
| বঙ্গাব্দ

বেকার যুবক-যুবতিদের আত্মনির্ভরশীল করতে রামগড় বিজিবির উদ্যোগ

  • আপডেট টাইম : 21-06-2026 ইং
  • 75784 বার পঠিত
বেকার যুবক-যুবতিদের আত্মনির্ভরশীল করতে রামগড় বিজিবির উদ্যোগ
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি। একই সঙ্গে কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি।

রবিবার (২১ জুন) সকালে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি জোন সদরে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।

এ সময় ঢেউটিন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য চাটাই বিছানা প্রদান, আলমিরা ক্রয়ের জন্য সহায়তা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম-এর অনুষ্ঠান উপলক্ষে আর্থিক অনুদান প্রদান সহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সফল প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। স্থানীয় পর্যায়ে এই ধরনের সহায়তা কার্যক্রম জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, রামগড় বিজিবি জোন কেবল সীমান্ত নিরাপত্তা ও নিয়মিত অপারেশনাল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জোন সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছরে রামগড় উপজেলার ১ হাজার ৪শ ২২ জন যুবক যুবতিকে কম্পিউটার প্রশিক্ষণ ও ১ হাজার ২শ ৬ জনকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে বিজিবির এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে স্থানীয়ভাবে মত প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়