বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদী থেকে অবৈভাবে ড্রেজার মেশিনে বালি উত্তলন করার অপরাধে দুই ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক দুইজন পৃথক ব্যক্তিকে ২টি মামলায় মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি, ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..