Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আশিকার ইন্টারফেস মিটিং

  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 618821 বার পঠিত
নানিয়ারচরে আশিকার  ইন্টারফেস মিটিং
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ও বুড়িঘাট ইউনিয়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে "ক্রিয়া প্রকল্প" কর্তৃক সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে ফলোআপ ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন সেবা সংস্থা ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।


সভায়  উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইসহাক উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি সমাপন চাকমা , আশিকা ক্রিয়া প্রকল্প কর্মকর্তা মিতু চাকমা, আশিকার ফিল্ড ফেসিলিটেটরসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


সভায় কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কৃষকদের সমস্যা ও চাহিদা তুলে ধরে কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা কৃষি অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা জানান, আধুনিক চাষাবাদ, প্রাণিসম্পদের পরিচর্যা ও সরকারি সহায়তা কার্যক্রমের তথ্য সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হবে।


সাবেক্ষং ইউনিয়নে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ এবং বুড়িঘাট ইউনিয়নে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ও মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


এই ইন্টারফেস মিটিংয়ের মাধ্যমে কৃষকদের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়