পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ক্ষুদ্রঝণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮মার্চ) সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নারীদের উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ ও বৈষম্য নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চারজন নারীকে পঁচিশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা ঋণ দেয়া হয়েছে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন, প্রকৌশলী রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, দমদম মহিলা কল্যাণ সমিতি, পুজগাং মহিলা কল্যাণ সমিতি, পশ্চিম শান্তিপুর মহিলা কল্যাণ সমিতি, নীলমণি মহিলা কল্যাণ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |