Logo
| বঙ্গাব্দ

বিদ্যুৎ নেই বলে মিথ্যাচার, বাসায় করেন অফিসের কাজ

  • আপডেট টাইম : 15-03-2025 ইং
  • 453778 বার পঠিত
বিদ্যুৎ নেই বলে মিথ্যাচার, বাসায় করেন অফিসের কাজ
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো. মনির হোসেনের বিরুদ্ধে  অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে অফিসে অনিয়মিত থাকার।

গোপন সুত্রে জানা যায়, সপ্তাহে ২-১ দিন অফিস করেই বাকি দিনগুলো নিজ বাড়িতে সময় দেন এমন তথ্যমতে অনুসন্ধানে গিয়ে শনিবার (১৫ মার্চ) দেখা যায়, অফিস ঠিকই খোলা থাকলেও নেই মো. মনির হোসেন। তাৎক্ষণিক তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  অজুহাত দেন তার অফিসে বিদ্যুৎ সংযোগ সমস্যা, ঠিক মত বিদ্যুৎ থাকছেনা তাই বাসায় টাইপিং কাজে ব্যস্ত আছেন। অথচ ঠিক অফিস সময়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে এবং তার অফিসের লাইট ও ফ্যানটি চলমান রয়েছে সকাল হতে বিদ্যুৎ এর কোনো ঝামেলাই ছিলোনা।

বিদ্যুৎ সংযোগের ব্যাপারে নানিয়ারচর উপজেলার বিদ্যুৎ লাইনম্যান মো. মামুন হোসেন জানায়, যথাসাধ্য বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ অফিস কাজ করে যাচ্ছে। আজ সকাল হতে নানিয়ারচর উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার আশেপাশের কোন প্রকার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়নি।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মংকেচিং মারমা বলেন, "আমি রাঙামাটি সদর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে রয়েছি এবং নানিয়ারচরে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যতটুকু খোঁজ নিয়েছি মনির হোসেন একজন দায়িত্ব অবহেলার অভ্যাস গড়ে তুলেছেন। তিনি ফাকিবাজ লোক আমাকে তিনি কোনো ছুটির আবেদনও করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়