পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় বাজার কেন্দ্রীয় মসজিদ হতে মসজিদে পেশ ইমাম মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান। সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সমাবেশে উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, ইসলামী আন্দোলনে সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল, মুফতি মহিউদ্দিন সহ সর্বস্তরের মুসলিম তাওহীদি জনত অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |