Logo
| বঙ্গাব্দ

সাজেকে বিজিবির ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 23-03-2025 ইং
  • 619751 বার পঠিত
সাজেকে বিজিবির ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ব্যবস্থাপনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)'র আয়োজনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় শতাধিক অসহায়  মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদের হলরুমে এসব ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. শাহ‌রিয়ার ইকবাল। এসময় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

বিজিবি জোন জানা, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়