Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস পালিত

  • আপডেট টাইম : 23-03-2025 ইং
  • 510309 বার পঠিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস পালিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকালে খাগড়াছড়ি বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় বন কর্মকর্তা ফরিত মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা এসএম মোশাররফ হোসাইন।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ বর্তমান সময়ের দাবি। বন রক্ষা করলে জীব-বৈচিত্র রক্ষার পাশাপাশি ছড়া-ঝিরিতে পানির উৎস বাড়বে। প্রাকৃতিক বন রক্ষা এবং পাড়া বনের তৈরিতে সচেতন একই সাথে বন ও বন্য প্রাণী রক্ষায় বন বিভাগকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়