Logo
| বঙ্গাব্দ

রাজনীতি থেকে অব্যহতি ছাত্রলীগ নেতার

  • আপডেট টাইম : 25-03-2025 ইং
  • 509403 বার পঠিত
রাজনীতি থেকে অব্যহতি ছাত্রলীগ নেতার
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছে।

অব্যাহতি পত্রে জানায় , আমি মো. আল আমিন হোসেন, পিতা- মো. আব্দুল কাদের, সাং- দমদম, ৫নম্বর ওয়ার্ড, ৩নম্বর পানছড়ি ইউনিয়ন, ডাক ও উপজেলা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই মর্মে অব্যহতি পত্র প্রদান করিতেছি যে, আমি বাংলাদেশ ছাত্রলীগ পানছড়ি উপজেলা শাখার ৩নম্বট সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হই। বড়ই পরিতাপের বিষয় যে, আমার পড়ালেখা কারণে পানছড়ি থানা, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলকে লিখিত অবগত করিয়া ছাত্রলীগ হইতে অব্যহতি নিলাম। আমি ভবিষ্যতেও আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করিবো না।


সামাজিক মাধ্যমে ভাইরাল অব্যাহতি বিষয়ে আল আমিন বলেন, আমি একজন কলেজ ছাত্র হিসাবে তখন ইউনিয়ন কমিটিতে নাম রাখে। ছাত্রলীগে নাম থাকলেও কখনো অপ রাজনীতিতে জড়িত হই নাই। জুলাই -আগষ্ট-২৪ এর আন্দোলনে ফ্যাসিস্ট নেতা পালিয়ে গেলেও আমি আমার কলেজ ছাত্র বন্ধুদের সাথে আছি। যেহেতু আমার নাম ইউনিয়ন ছাত্রলীগে ছিলো। বর্তমানে কোন নেতাও নাই তাহলে আমি কিভাবে কার কাছে অব্যাহতি চাইবো? তাই বন্ধুদের পরামর্শে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে অব্যাহতি বিষয়টি অবগত করালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়