Logo
| বঙ্গাব্দ

পানছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 09-04-2025 ইং
  • 445544 বার পঠিত
পানছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

পাহাড়ে বৈসাবীর আমেজ উৎসব মূখর। দুর্গম এলাকার শিশু-কিশোরদের মাঝে বৈসাবির আনন্দ বিলিয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন।

পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়ায় চেংঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের উদ্যোগে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, পাহাড়ে বসবাসকারী অনেকেরই অন্যতম ও বড় উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ। প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিশু-কিশোরদের মাঝে আনন্দ ফুটিয়ে তুলতে চেঙ্গী চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এছাড়াও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বাল্য বিবাহ বন্ধ ও নিরুৎসাহিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে অভিবাবক ও শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহবান জানান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করে বলেন, সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা হবে। আগামী অর্থ বছরে দুর্গামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা, মাঠ ও স্কুল সংস্কার করারও প্রতিশ্রুতি দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল বিকাশ চাকমা, কিরণ বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য সতিষ চাকমা, রুপক চাকমা, অল্পনা চাকমা, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিগণ দূর্গামনি কার্বারিপাড়া ও খরংচিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ফুটবল সহ বিভিন্ন চিত্ত-বিনোদনের সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়