খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বৈসাবি-নববর্ষ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।
এ সময় জেলার ৯টি উপজেলার মোট ১০০ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ঈদুল ফিতরে সকল সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, গুইমারা উপজেলা প্রশিক্ষক আল-আমিন, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |