Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি-নববর্ষের উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 13-04-2025 ইং
  • 604681 বার পঠিত
খাগড়াছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি-নববর্ষের উপহার সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

বৈসাবি-নববর্ষ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।



রবিবার সকালে  জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।



এ সময় জেলার ৯টি উপজেলার মোট ১০০ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ঈদুল ফিতরে সকল  সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, গুইমারা উপজেলা প্রশিক্ষক আল-আমিন, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়