Logo
| বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার সময় কোচিং চলমান থাকায় অর্থদণ্ড

  • আপডেট টাইম : 20-04-2025 ইং
  • 487033 বার পঠিত
এসএসসি পরীক্ষার সময় কোচিং চলমান থাকায় অর্থদণ্ড
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।  সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় 'স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯' অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

এছাড়া কোচিং সেন্টারসমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

প্রসঙ্গত, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়