রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার নজিরটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শামসু ও বাবুল মিয়া নামে দুই ব্যক্তিকে পৃথক দুই মামলায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এই জরিমানা করেন।
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্গণ করে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে মো. শামসু ও বাবুল মিয়াকে পৃথক দুই মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |