Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 542811 বার পঠিত
রাজস্থলীতে রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বাঙ্গালহালিয়ার রহমতিয়া পাড়ায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দলভুক্ত চাষীদের অংশগ্রহণে এই রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু।

প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষিতে মাশরুম চাষ খুবই লাভজনক একটি ক্ষেত্র। সঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক মাশরুম চাষ করলে মোটামুটি লাভবান হওয়া সহজ। সঠিকভাবে এর চাষ করলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিক্রয় করেও অনেকটা স্বাবলম্বী হওয়া যায়।

এছাড়াও এতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়