Logo
| বঙ্গাব্দ

পাহাড় ছুঁয়ে মানবতার হাত বাড়ালো বাংলাদেশ সেনাবাহিনী

  • আপডেট টাইম : 02-05-2025 ইং
  • 439559 বার পঠিত
পাহাড় ছুঁয়ে মানবতার হাত বাড়ালো বাংলাদেশ   সেনাবাহিনী
রিপোর্টারঃ N/A

মোঃ লোকমান হাকিম, রুমা প্রতিনিধিঃ


বান্দরবানের রুমা উপজেলার প্রত্যন্ত মুনলাই পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের জন্য আয়োজিত একদিনের মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। 



শুক্রবার(২ মে) সকাল ১০ ঘটিকায় রুমা জোনের আওতাধীন মুনলাই পাড়ায় রুমা জোনে (৩৬ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এসময়  চিকিৎসা সেবা প্রদান করেন,মেজর সাইফুল ইসলাম সাইফ, মেজর রিফাত বিনতে আলম ও ক্যাপ্টেন সোহাগ। 



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিএ-৯২২২ মেজর পারভেজ ইমন, জিএসও-২ ৬৯ পদাতিক ব্রিগেড। ও বিএ-১০৭২৫ ক্যাপ্টেন সাইফুর রহমান ৩৬ বীর,রুমা জোন।


 

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করেন মোট ১২৪ জন রোগী, যাদের মধ্যে শিশু ২৯ জন, গাইনী বিভাগের ৪০ জন এবং মেডিসিন বিভাগে ৫৫ জন। চিকিৎসকগণ শিশু, নারী ও সাধারণ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।


স্থানীয়দের মতে, এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রায় এই উদ্যোগ প্রমাণ করে সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করে না, বরং সাধারণ মানুষের পাশে থেকেও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়