Logo
| বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের হোতা নুরুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : 06-05-2025 ইং
  • 537608 বার পঠিত
অগ্নিকাণ্ডের হোতা নুরুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারে ২৬টি দোকানে অগ্নিকাণ্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল দোকান বন্ধ করে অর্ধবেলা মানববন্ধন করেছে বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে মানববন্ধন ও  দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান তারা। এতে বিপাকে পড়ে উপজেলার দূর্গম এলাকা ও দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ।

এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে বোয়ালখালী বাজারে আকস্মিক অগ্নিকাণ্ড অন্তত ২৬ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সেদিন রাতের বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মামলা করেন বাজার ব্যবসায়ী সাধন ঘোষ। পরে গত ৩ এপ্রিল বোয়ালখালী বাজার এলাকা থেকে দীঘিনালা থানা পুলিশ নুর ইসলাম(৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার হওয়া নুর ইসলাম জামিন আসলে ক্ষোভ প্রকাশ করেন বাজার ব্যবসায়ীরা। পুনরায় তাকে জেল হাজতে পাঠিয়ে তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবী জানানো হয় এ মানববন্ধনে।

এসময় বক্তব্য রাখেন বোয়ালখালী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়