Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ইসলামপুর শিশু সদনের আবাসিক ভবন নির্মাণ উপলক্ষে দোয়া

  • আপডেট টাইম : 09-05-2025 ইং
  • 478928 বার পঠিত
নানিয়ারচরে ইসলামপুর শিশু সদনের আবাসিক ভবন নির্মাণ উপলক্ষে দোয়া
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ


রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর শিশু সদনের নতুন আবাসিক ভবন নির্মাণ উপলক্ষে ৯ মে (শুক্রবার) সকালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জমি পরিমাপ করা হয়।


এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কোর্টের সিনিয়র আইনজীবী মো. মোখতার আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলীম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী। এছাড়াও শিশু সদন ও হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি মো. আবু হানিফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিরূপণের পাশাপাশি ভবিষ্যৎ কাজের সাফল্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।


এ নির্মাণকাজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ‘থুই এন্টারপ্রাইজ’ সম্পাদন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়