Logo
| বঙ্গাব্দ

নানিয়াচরে মেয়াদবিহীন 'নামকাওয়াস্তে' আইসক্রিম বিক্রি!

  • আপডেট টাইম : 13-05-2025 ইং
  • 591004 বার পঠিত
নানিয়াচরে মেয়াদবিহীন 'নামকাওয়াস্তে' আইসক্রিম বিক্রি!
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

শিশুদের প্রিয় ফ্রিজিং পণ্য—আইসক্রিম ও আইসললি জাতীয় পন্য যা শিশুদের আকৃষ্ট করে, এবং তারা না বুঝেই এসব পণ্য গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। মেয়াদোত্তীর্ণ বা মেয়াদহীন দুধজাত খাবার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে নানা জটিল রোগের জন্ম দিতে পারে।এমনি পন্য পাইকারি বিক্রয়ের লক্ষ্যে অসাধু দুই ব্যবসায়ী রাঙ্গামাটির প্রত্যন্ত নানিয়ারচর  উপজেলায় নিয়ে আসে ১৩ মে মঙ্গলবার বিকেলে। যাতে

ছিল না উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের কোনও তথ্য। এসব ভেজাল ও মেয়াদবিহীন খাবার পাইকারি বিক্রির উদ্দেশ্যে বাজারে আনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজন ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। অভিযানে সহযোগিতা করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম ও পুলিশের একটি দল।


জানা যায়, মোঃ রুবেল ও মোঃ হৃদয় খান ব্যবসায়িক উদ্দেশ্যে ‘নামকাওয়াস্তে আইসক্রিম’ ও ‘মিষ্টি দই’ নামে ফ্রিজিং পণ্য নানিয়ারচরে আনেন। কিন্তু এসব পণ্যের মোড়কে ছিল না কোনও উৎপাদনের তারিখ কিংবা মেয়াদ শেষ হওয়ার সময়ের উল্লেখ—যা সরাসরি ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের শামিল।


এসব অনিয়মের প্রেক্ষিতে মোঃ রুবেলকে ২০ হাজার এবং মোঃ হৃদয় খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


পরে জনস্বার্থে বিপজ্জনক ও মেয়াদবিহীন এসব পণ্য গাড়িচাপা দিয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়