Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং নগদ অর্থ সহায়তা প্রদান

  • আপডেট টাইম : 14-05-2025 ইং
  • 485472 বার পঠিত
কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং নগদ অর্থ সহায়তা প্রদান
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক,  কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার একটি দরিদ্র ও অসহায় পরিবারকে বাড়ি নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে 


১০ আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জীবতলী ও মগবান ইউনিয়নে বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এই কার্যক্রম পরিচালনা করা হয়।



এসময় কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি বলেন, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত থাকবে এবং ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়