Logo
| বঙ্গাব্দ

ছাত্রদল নেতা জসিম ও সাম্যের মাগফেরাত কামনা রাজস্থলীতে

  • আপডেট টাইম : 15-05-2025 ইং
  • 596494 বার পঠিত
ছাত্রদল নেতা জসিম ও সাম্যের মাগফেরাত কামনা রাজস্থলীতে
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ

রাজস্থলীতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরহুম জসিম উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা মরহুম শাহারিয়ার আলম সাম্যের মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি দলীয় কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, শ্রমিকদল নেতা আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচারের জোরালো দাবি জানানো হয়। এছাড়াও এইধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে প্রসাশনকে হুঁশিয়ারী প্রদান করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়