Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শহীদ জিয়ার ভাস্কর্যে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

  • আপডেট টাইম : 16-05-2025 ইং
  • 528652 বার পঠিত
খাগড়াছড়িতে শহীদ জিয়ার ভাস্কর্যে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটি।

শুক্রবার (১৬ মে) বিকেলে খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে বাজার ব্রিজ সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদ্য সাবেক নেতারা একত্রিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন। তিনি বলেন, "ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। নবগঠিত কমিটি যেন সেই আদর্শকে ধারণ করে আগামীর সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।"


সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহেদ বলেন, "যেকোনো কমিটির জন্য সংগঠনের ঐতিহ্য রক্ষা করাই প্রধান চ্যালেঞ্জ। আমি আশাবাদী, নতুন কমিটি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।"

নবগঠিত কমিটির সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন,"দলের নির্দেশনা ও নৈতিক আদর্শকে অনুসরণ করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সংগঠনের ভেতর ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।"

সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান তার বক্তব্যে বলেন, "ছাত্রদল শুধু আন্দোলনের সংগঠন নয়, এটি শিক্ষিত, দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার প্ল্যাটফর্ম। আমরা এক হয়ে কাজ করব, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে।"

সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ বলেন, "দলীয় কাঠামোকে সুসংগঠিত ও গতিশীল করতে আমরা প্রতিটি উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করব।"

এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে নবগঠিত কমিটি তাদের সাংগঠনিক যাত্রার সূচনা করেছে এবং আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় ও ইতিবাচক অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ- সভাপতি নুরশাহ হোসেন বাপ্পি, সাবেক সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, সাবেক সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়