রাজস্থলী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজস্থলীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দিনটি উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, মোনাজাতসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক মো. বাবলু মিয়া, মহিলাদলের সভাপতি প্রেমা তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলাল, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মেদুশে মার্মা, তাতীদলের আহ্বায়ক ছাদেকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের কথা সকলের সম্মুখে তুলে ধরেন এবং দেশের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারিগর হিসেবে তাঁকে ভুষিত করেন। এছাড়াও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির রাজনীতি করার জন্য সকল নেতাকর্মীদের উৎসাহ প্রদান করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |