মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
রাঙামাটিতে টানা ভারি বৃষ্টির কারণে চেঙ্গী নদীতে নেমেছে প্রবল স্রোত। সেই স্রোতের সুযোগে শুক্রবার সকাল থেকেই মাছ শিকারে নদীতে নেমে পড়ে শতাধিক মানুষ।
প্রাকৃতিক বৃষ্টিপাত আর স্রোতের টানে চেঙ্গী নদীতে মাছের আগমনে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে স্থানীয়দের অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক অনিয়মিত আনন্দমেলায়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয়রা দল বেঁধে জাল, খেঁউনি, ডুলি আর ছোট নৌকা নিয়ে মেতে ওঠে মাছ ধরার উৎসবে।
নদীর পাড়জুড়ে সকাল থেকে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। বৃষ্টির পানি বাড়ায় নদীতে নেমে এসেছে বিভিন্ন প্রজাতির মাছ। ফলে মাছ শিকারিদের ভিড় পড়ে চেঙ্গী নদীর বিভিন্ন অংশে। কেউ পাড়ে দাঁড়িয়ে, কেউ কোমর পানিতে নেমে কিংবা নৌকা নিয়ে নদীর বুকে ছুটে বেড়াচ্ছেন জাল হাতে।
মাছ ধরার সঙ্গে সঙ্গে চলেছে হাঁকডাক, হাসিঠাট্টা আর আনন্দ-উল্লাস। চারপাশে তৈরি হয় মেলার মতো পরিবেশ। শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষদের সরব উপস্থিতিতে নদীর তীর যেন পরিণত হয়েছে এক ব্যতিক্রমী চিত্রে।
কাপ্তাই হ্রদ ও সংযুক্ত নদীতে মাছ প্রজনন মৌসুমের কারণে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ, তবে শুক্রবার দিনের বাস্তবতায় সেই নিষেধাজ্ঞার কোনো চিহ্নই দেখা যায়নি। বিএফডিসি কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের নেই কোনো আইনী ব্যনস্থা ও উদ্যোগ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |