Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে সেনা জোনের ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 03-06-2025 ইং
  • 516079 বার পঠিত
নানিয়ারচরে সেনা জোনের ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর, রাঙামাটিঃ

৩ জুন ২০২৫ (মঙ্গলবার) নানিয়ারচর সেনা জোনের- উদ্যোগে ২০টি মুসলিম পরিবারকে ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের জোনাল  স্টাফ অফিসার বিএ -৮৭২৪ মেজর আসিফুর রহমান, পিএসসি।এসময় তিনি বলেন, “নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ-উল-আযহার আনন্দ ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।”


তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। সেনাবাহিনী সর্বদা দেশের ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর।


উল্লেখ্য, সেনাবাহিনী ও নানিয়ারচর জোন কর্তৃক এ অঞ্চলের জনসাধারণের জন্য নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়