Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীর প্রত্যন্ত অঞ্চলের কৃষকের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের মতবিনিময় 

  • আপডেট টাইম : 06-06-2025 ইং
  • 454567 বার পঠিত
রাজস্থলীর প্রত্যন্ত অঞ্চলের কৃষকের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের মতবিনিময় 
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 



শুক্রবার (৬ জুন) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশ এর যৌথ উদ্যাগে রাজস্থলী উপজেলার দুর্গম জারুলছড়ি পাড়ায় এই বিনিময় সভার আয়োজন করা হয়।



রাজস্থলী উপজেলার চিংখ্যং নোয়া পাড়ার কার্বারী সুরেশ চন্দ্র তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের এসএমটি সদস্য মিথিলা তালুকদার প্রমুখ। আশিকা'র মাঠ সহায়ক ডিপু চাকমার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল।  



এসময় বক্তারা কৃষকদের কাছ থেকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন এবং তাদের  জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।  বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের কৃষি সম্প্রসারণে  বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রণোদনা প্রদানের কাজ করে আসছে। এছাড়াও আশিকা ও কারিতাস বাংলাদেশের কৃষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে আসছে যা খুবই যুগোপযোগী এবং কার্যকরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়