Logo
| বঙ্গাব্দ

সড়ক ধসে রাজস্থলীতে চাউল বোঝাই ট্রাক খাদে

  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 438614 বার পঠিত
সড়ক ধসে রাজস্থলীতে চাউল বোঝাই ট্রাক খাদে
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

পাহাড়ি জনপদ রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া নামক এলাকার চিতাখোলার অংশে প্রধান সড়কের পাশ ধসে একটি সরকারি চাউল বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে।

বুধবার (১১ জুন) বেলা ৩টার দিকে রাজস্থলী খাদ্যগুদাম থেকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিডি'র চাউল পরিষদে নিয়ে যাওয়ার সময় চট্ট মেট্রো ট- ১১৭১৯৬ নম্বরের ট্রাকটি রাস্তার পাশ ধসে খাদে পড়ে যায়। ফলে বৃষ্টিজনিত কারণে বেশকিছু চাউল ক্ষতিগ্রস্ত হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তী রুদ্র বলেন, দুর্ঘটনায় কেউই হতাহত হয়নি। বৃষ্টিজনিত কারণে ক্ষতিগ্রস্ত চাউলগুলো উপজেলা খাদ্য গুদামের দায়িত্বরত কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়