Logo
| বঙ্গাব্দ

বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনীর সভা

  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 444713 বার পঠিত
বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনীর সভা
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আয়োজন সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় পার্বত্য জেলা রাঙামাটির লংগদু জোনের চিত্তবিনোদন মিলনায়তনে জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ”র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিরোধ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিওনের লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।


সভায় তিনি বলেন, সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

এসময় আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নবকুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সেনা জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, হেডম্যান-কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধ সভার মাধ্যমে পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর সামাজিক বন্ধন দৃঢ়করণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সাথে কর্মশালাটি সকলের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়