Logo
| বঙ্গাব্দ

সম্প্রীতির বন্ধনে ঐক্য— খাগড়াছড়ির প্রশাসন ও নেতাকর্মীরা

  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 554292 বার পঠিত
সম্প্রীতির বন্ধনে ঐক্য— খাগড়াছড়ির প্রশাসন ও নেতাকর্মীরা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

সামাজিক সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ অবহিতকরণ সভা।

রবিবার সকালে জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজ কনফারেন্স হলে তৃণমূল উন্নয়ন সংস্থার ‘আস্থা প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয় এই সভা।

সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা—যারা সবাই এক কণ্ঠে বলেন, "সম্প্রীতির বন্ধনেই গড়ে উঠবে টেকসই সমাজ।"

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, "সম্প্রীতির চর্চা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। সহনশীলতা আজ সময়ের সবচেয়ে জরুরি চাহিদা।"

এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অলকেশ চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ইয়ুথ গ্রুপের সদস্যরা।

সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল আচরণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রোধ, নির্বাচিত প্রতিনিধিদের সম্প্রীতি বজায় রাখার ভূমিকা, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

আলোচকদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদে পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সম্মিলিত অগ্রযাত্রার দিশা দেখাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়