Logo
| বঙ্গাব্দ

ছাত্রদল নেতা রনি'র উদ্যোগে পরীক্ষার্থীদের ফ্রী পরিবহন সেবা

  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 367857 বার পঠিত
ছাত্রদল নেতা রনি'র উদ্যোগে পরীক্ষার্থীদের ফ্রী পরিবহন সেবা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশব্যাপী অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ২০২৫ উপলক্ষে উপজেলার তিনটি ইউনিয়ন থেকে পরীক্ষার কেন্দ্রে ফ্রী'তে যাতায়াতের জন্য ৪টি সিএনজি ও ৫টি বাইক প্রদান করেন। রনি'র এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য পরীক্ষার্থী এবং অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সালমা আক্তার নামে এক অভিভাবক জানান, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছাত্রছাত্রীদের জন্য যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তা আমাদের সন্তানদের জন্য খুবই উপকার হয়েছে। আমরা সচারাচর ফ্রী'তে যাতায়াতের ব্যবস্থা করা এমনটা খুব কমই দেখি। গরীব এবং অস্বচ্ছল পরীক্ষার্থীদের জন্য এই উদ্যোগ চলমান থাকুক সেই কামনাই করি। এছাড়া পরীক্ষার্থীরা তার এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বলেন, আমাদের এলাকার অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং গরিব ও অসহায় পরীক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষার্থীদের অনেক সময় বাড়ি থেকে দূরে কেন্দ্র হওয়ায় সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছানো সম্ভব হয় না। যার কারণে তাদের মানসিক চিন্তায় ভুগতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজস্থলী শাখার পক্ষ থেকে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়