Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় ২০২ পিস ইয়াবাসহ আটক-৩

  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 380205 বার পঠিত
দীঘিনালায় ২০২ পিস ইয়াবাসহ আটক-৩
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দীঘিনালা থানার এসআই মো. শফিকুল ইসলাম শফিক, এএসআই মো. সোহেল রানা এবং থানা মোবাইল টিমের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করে আলম নামের এক ব্যক্তির ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. সুমন আলী (২৫), মো. মিনহাজ উদ্দীন (২৪), উভয়ই উপজেলার জামতলীর সুধীর মেম্বার পাড়ার বাসিন্দা। তৃতীয়জন নয়ন শীল (২৫) পশ্চিম থানা পাড়ার বলে জানা গেছে।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০২ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এলাকাবাসীর সহায়তায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়