Logo
| বঙ্গাব্দ

বিদ্যুৎ সংযোগ, পানি সংকট ও ফায়ার স্টেশন নির্মাণের দাবি জুলাই যোদ্ধার

  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 377086 বার পঠিত
বিদ্যুৎ সংযোগ, পানি সংকট ও ফায়ার স্টেশন নির্মাণের দাবি জুলাই যোদ্ধার
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় ৩০ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপন এবং উপজেলা সদরে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন নির্মাণের দাবীতে লিখিত দাবী নিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের কাছে আবেদন জানিয়েছেন নতুন বাংলাদেশের বিনির্মাণের আন্দোলনে আহত জুলাই যোদ্ধা মো. রবিউল হোসেন।

রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের বাস ভবনে উপস্থিত হয়ে এই আবেদন করেন।

এসময় রবিউল হোসেনসহ পশ্চিম মুসলিম ব্লক, পূর্ব লাইল্যাঘোনার স্থানীয় বেশ কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। পরে রবিউল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কিভাবে দ্রুত ফায়ার স্টেশন নির্মাণ, অবহেলিত জনপদ পশ্চিম মুসলিম ব্লক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে আলোচনা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সকল বিষয় গুরুত্বসহকারে আমলে নিয়ে আবেদন পত্রটি গ্রহণ করে সুপারিশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়