হাচান আল মামুন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ এবং বস্ত্রহারা কমিটির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় ২নম্বর ওয়ার্ডের মধ্য বোয়ালখালীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নম্বর মেরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাতব খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই মনোনয়ন শুধু তারই নয়, বরং ১নম্বর মেরুং ইউনিয়ন বিএনপির জন্যও গর্বের।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে মামুনুর রশিদ আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |