নিজস্ব প্রতিবেদক
পাহাড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (৯ জুলাই) দুপুরের পর থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত দুইদিনের ভারী ও অতি বর্ষণের ফলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ের এ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে তলিয়েছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকা এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং, লম্বাছড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নদীর দু’তীরের ফসলী জমি প্লাবিত হতে থাকে। এদিকে দীঘিনালা-লংগদু সড়কে পানি বৃদ্ধি পাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতিমধ্যে মেরুং ইউনিয়ন এবং কবাখালি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২১ টি আশ্রয়কেন্দ্র খোলে বন্যা কবলিতদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।
এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |