Logo
| বঙ্গাব্দ

মাইলস্টোন ট্রাজেডিতে নিহতের বাবার সাথে কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

  • আপডেট টাইম : 24-07-2025 ইং
  • 525354 বার পঠিত
মাইলস্টোন ট্রাজেডিতে নিহতের বাবার সাথে কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র উক্যছাইং  মারমার পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম। 


বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় উক্যছাইংয়ের বাবার সাথে সাক্ষাৎকালে ভিডিও কলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতের বাবা উসাইমং মারমাকে সান্ত্বনা ও সমবেদনা জানান। ভিডিও কলে আরো সমবেদনা জানান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 


এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সদস্য সচিব সিরাজুল ইসলামসহ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ। 


এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়