Logo
| বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান দিবসে রাজস্থলীতে আলোচনা সভা

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 749859 বার পঠিত
গণঅভ্যুত্থান দিবসে রাজস্থলীতে আলোচনা সভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্ত অবস্থান তৈরী হয়েছে সেটা যেন বিনষ্ট না হয় সেজন্য দল, মত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন বাংলাদেশের জন্য যারা নিজের জীবনকে আত্মত্যাগ করেছে তাদেরকে এই জাতি কখনোই ভুলবে। তাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার আসতে না পারে সেজন্য প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়