Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 339160 বার পঠিত
রাজস্থলীতে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি বিজয় মিছিল রাজস্থলী বাজার, উপজেলা সদর, হ্নাড়ামুখ পাড়া, বাস স্টেশন হয়ে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী ও স্বেরাচারী হাসিনার পতন হলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছি। আমরা পুনরায় একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে সেজন্য আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়