হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী শাখার উদ্যোগে আলোচনা সভা ও গণমিছিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) আছরের নামাজের পর ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে রাজস্থলী বাজারের একটি কক্ষে আলোচনা সভা এবং একটি গণমিছিলের আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকল বীরদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা শেষে গণমিছিলটি রাজস্থলী বাজারের চারদিকে প্রদক্ষিণ করে সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি মোঃ রেজাউল করিমসহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারেরা কখনো টিকে থাকতে পারে না। কোনো না কোন সময় তাদের পতন হয়ই। যেমনটা হয়েছে স্বৈরাচারী হাসিনার। শুধু পতনই হয়নি তাকে পালাতে হয়েছে ভারতে। বাংলার ইতিহাসে আর কোন স্বৈরাচার যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দল, মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি নৈতিক এবং ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য আমাদেরকে ভোট দিয়ে একটি নৈতিক সরকার গঠন করতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |