Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে কারিতাসের এডভোকেসি সভা

  • আপডেট টাইম : 06-08-2025 ইং
  • 348524 বার পঠিত
রাজস্থলীতে কারিতাসের এডভোকেসি সভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে রাজস্থলীতে ইউনিয়ন পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলার শাখা অফিসে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন ফোরামের সভাপতি সত্যজিৎ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, কুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইথুই অং খিয়াং এবং ফোরামের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ উপকারভোগী।

এডভোকেসি ফোরামের সভায় বক্তারা সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করার নিয়ম, বৃক্ষরোপন, প্লাস্টিক দূষণ রোধ, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও সকলে সচেতন হয়ে যেনো একটি পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তুলতে পারি সেজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়