Logo
| বঙ্গাব্দ

অন্তুপাড়া সীমান্তের শিক্ষার্থীরা পেলো বিজিবির সহায়তা

  • আপডেট টাইম : 07-08-2025 ইং
  • 358401 বার পঠিত
অন্তুপাড়া সীমান্তের শিক্ষার্থীরা পেলো বিজিবির সহায়তা
রিপোর্টারঃ N/A

রামগর প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রামগর বিজিবি জোন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ ও  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন।


এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভতিষ্যতেও বিজিবির এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।

এসময় রামগড় জোন উপ অধিনায়ক মেজর নুর আহমদ সহ বিভিন্ন পদস্থ বিজিবি কর্মকর্তা, স্থানীয় কার্বারী, ইউপি সদস্য সহ শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়