Logo
| বঙ্গাব্দ

৮১ তম জন্মবার্ষিকীতে রাজস্থলীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা

  • আপডেট টাইম : 15-08-2025 ইং
  • 512625 বার পঠিত
৮১ তম জন্মবার্ষিকীতে রাজস্থলীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

বাংলাদেশের সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় রাজস্থলীতে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় রাজস্থলী 

উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সিনিয়র সহসভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে এবং অন্যায়ভাবে সঠিক চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি। দীর্ঘদিন জেলে আটকে রেখে তাঁর সু চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু জনগণ সেই হাসিনাকে প্রত্যাখান করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যেতে হয়নি। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর। আমরা তাঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়