Logo
| বঙ্গাব্দ

কারিতাসের উদ্যোগে বাঙ্গালহালিয়ায় এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 19-08-2025 ইং
  • 390337 বার পঠিত
কারিতাসের উদ্যোগে বাঙ্গালহালিয়ায় এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদোগে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার পাড়া বৌদ্ধ বিহারের মাঠে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সকল সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। 

ফোরামের সহসভাপতি ক্যসিংহ্লা মারমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদার, ইউপি সদস্য শিমুল দাশ, হেডম্যান প্রতিনিধি উবাসিং মারমা, শিক্ষক প্রতিনিধি, পাড়া কারবারী প্রতিনিধি, মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল এবং উনুচিং মারমা। 

সভায় এলাকার বিভিন্ন সমস্যা যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুন গুনিয়া, টাইফয়েডের টিকা গ্রহণ, আগাম শীতকালীন শাকসবজি চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা গ্রহণ করার বিভিন্ন প্রক্রিয়াসহ পরিবেশ সুরক্ষা রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়